× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায়, লেনদেনে চাঙ্গাভাব

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায়, লেনদেনে চাঙ্গাভাব
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজকের লেনদেন দিনে সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতার পাশাপাশি প্রধান সূচকগুলোতে উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গেছে।

ডিএসইর দৈনিক বাজার প্রতিবেদন অনুযায়ী, আজ ডিএসইতে মোট ১ লাখ ৭০ হাজার ৩৪৫টি ট্রেডের মাধ্যমে ৩৭৭টি সিকিউরিটিজের মোট ১৭ কোটি ২৮ লাখ ৮১ হাজার ৪১৭টি শেয়ার লেনদেন হয়। লেনদেনকৃত ৩৭৭টি সিকিউরিটিজের মধ্যে ৩২০টির ইস্যুর দর বেড়েছে, ৩৮টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত ছিল। দিনশেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৭৫ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৮০৩ টাকা।

ডিএসইর তথ্যানুসারে, ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৭১.৯২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৮৪৬.৮৮ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১৯.৮৭ পয়েন্ট বেড়ে হয়েছে ১৮৮৯.৭৭ পয়েন্ট এবং আর শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৭.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০১৭.৬৭ পয়েন্টে।

লেনদেনে (মূল্যভিত্তিক) শীর্ষ ১০ কোম্পানি হলো : সামিট অ্যালায়েন্স পোর্ট, তৌফিকা ফুড, সোনালী পেপার, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, বারাকা পতেঙ্গা পাওয়ার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও সিভিও পিআরএল।

দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো : এমএল ডাইং, রাহিম টেক্সটাইল, ইনটেক লিমিটেড, বিবিএস, বিবিএস ক্যাবলস, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, শাইনপুকুর সিরামিক, ফু-ওয়াং ফুড, এলআর গ্লোবাল বিডি এমএফ ওয়ান ও সোনালী পেপার।

দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো : প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট এমএফ, লিব্রা ইনফিউশন, জিকিউ বলপেন, এমজেএল বিডি, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবিএএমসিএল এমএফ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, এটলাস বিডি, পেনিনসুলা চিটাগং ও মুন্নু অ্যাগ্রো।

আজ অধিকাংশ ক্যাটাগরিতেই এগিয়ে থাকা কোম্পানির সংখ্যা ছিল বেশি, যা বাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

এ ক্যাটাগরির ২১১টি ইস্যুর মধ্যে ১৭২টির দর বৃদ্ধি পেয়েছে, ২৩টি কমেছে এবং ১৬টির দর অপরিবর্তিত ছিল। এ ক্যাটাগরিতে ক্রয় চাহিদা তুলনামূলক বেশি ছিল, যা বাজারের মূল ভিত্তিকে শক্তিশালী রাখে। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি ইস্যুর মধ্যে ৭০টিরই দর বেড়েছে, মাত্র ৪টির দর কমেছে। অপরদিকে ‘জেড’ ক্যাটাগরিতে ৯২টি ইস্যুর মধ্যে ৭৮টির দর বৃদ্ধি পেয়েছে, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি শেয়ারের দাম। ‘এন’ ক্যাটাগরিতে আজ কোনো লেনদেন হয়নি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক নীতি-সংকেত, তারল্য পরিস্থিতির উন্নতি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাজারকে চাঙ্গা রাখতে সহায়তা করছে। আগামী দিনগুলোতেও বাজারে স্থিতিশীল প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আশা করা হচ্ছে।-বাসস

মন্তব্য করুন

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

  • 'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

    'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

  • ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

    ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

  • নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

    নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

  • মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

    মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

সব খবর

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

সব খবর

আরও পড়ুন

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

বদলে গেলো শিবচর ডাকঘরের নাম

বদলে গেলো শিবচর ডাকঘরের নাম

শিবচরে বর্জ্য থেকে মিলবে জৈব সার ও বায়োগ্যাস!

শিবচরে বর্জ্য থেকে মিলবে জৈব সার ও বায়োগ্যাস!

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি: অর্থমন্ত্রী

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি: অর্থমন্ত্রী

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team